নূতন কথা গড়া
যে কেহ বাংলা ভাষায় লিখিতে প্রবৃত্ত হইয়াছেন, তিনি জানেন যে, বাংলা ভাষায় অনেক ভাব সহজে ব্যক্ত করিতে পারা যায় না। ঐ-সকল ভাব ব্যক্ত করিতে গেলে, কী উপায় অবলম্বন করা উচিত, তাহা লইয়া নানা মতভেদ আছে। অনেকে বলেন, নূতন ভাব প্রকাশ করিবার জন্য নূতন শব্দ গঠন করা আবশ্যক। অনেকে বলেন, অন্যান্য ভাষা হইতে নূতন শব্দ আমদানি করা আবশ্যক।…
























