
আলমগীর কবির
2 books
সাংবাদিক ও চলচ্চিত্রকার আলমগীর কবির (১৯৩৭-১৯৮৯) নাতিদীর্ঘ জীবনে বিপ্লবী, সমালোচক, সংগঠক প্রভৃতি পরিচয় ধারণ করেছিলেন। প্রথম যৌবনে বিলাত গিয়ে তিনি পাকিস্তান রাষ্ট্রের অন্দরে বাংলাদেশের জাতীয় মুক্তির প্রশ্নটি বুঝতে পেরেছিলেন। ষাটের দশকের মধ্যভাগে দেশে ফিরে যুগপদ চলচ্চিত্র সাংবাদিকতা আর রাজনীতিতে নিয়োজিত হন তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ইংরেজি বিভাগের দায়িত্ব গ্রহণ করেন, অনেক কথিকাও পাঠ করেন। শিল্পী, বুদ্ধিজীবীদের মুক্তিযুদ্ধের পক্ষে সংগঠিত করতে এবং সিনেমায় মুক্তিযুদ্ধ তুলে ধরতে ঘনিষ্ঠভাবে কাজ করেন জহির রায়হানের সঙ্গে।
স্বাধীনতা লাভের পর আলমগীর কবিরের চিন্তা ও কাজের মূল বিষয় দাঁড়ায় চলচ্চিত্র শিল্প গড়ে তোলা। চলচ্চিত্র নির্মাণ, সংগঠন ও সমালোচনার মতন বহুমুখী তৎপরতার দ্বারা যে কর্মপ্রবাহ তিনি রচনা করেন, তার অভিঘাত আজও জীবন্ত।

Subscribe to receive updates when Alamgir Kabir publishes new books.