
সুভাষ মুখোপাধ্যায়
1 book
সুভাষ মুখোপাধ্যায় বাংলা ভাষার প্রখ্যাত কবি, কথাকার ও অনুবাদক। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা তাঁর লেখাকে বজ্রকঠিন করলেও রসবোধ তাতে কিছুমাত্র কমেনি। কবির জন্ম ১৯১৯ সালের ১২ ফেব্রুয়ারি, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে আর মৃত্যু ৮ জুলাই ২০০৩, কলকাতায়।
সুভাষ মুখোপাধ্যায়ের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: ‘পদাতিক’, ‘চিরকুট’, ‘ফুল ফুটুক’, ‘যত দূরেই যাই’, ‘কাল মধুমাস’ ইত্যাদি। গদ্যগ্রন্থ: ‘আমার বাংলা’, ‘ডাকবাংলার ডায়েরি’, ‘ভিয়েতনামে কিছুদিন’, ‘জগদীশচন্দ্র বসু’ ইত্যাদি। কয়েকটি অনুবাদকর্ম: ‘হাফিজের কবিতা’, ‘পাবলো নেরুদার কবিতাগুচ্ছ’, ‘নাজিম হিকমতের কবিতা’ এবং ‘ভারত স্বাধীন হল’।

Subscribe to receive updates when Subhash Mukhopadhyay publishes new books.