Free delivery on all orders over ৳2,000!Shop Now

Modhupok Logo
BooksAuthorsServicesBlogAbout UsContact
Login
Modhupok Logo

Editing, translation & publishing, bringing your words to their flawless final composition.

Policies

  • Privacy Policy
  • Return Policy

Contact

Bulbul Nikunja, 34/4 Ahmedbag,
Dhaka 1214, Bangladesh

+8801972334483

buzz@modhupok.com

Get Weekly Picks

New books, author news & exclusive offers.

© 2026 Modhupok. All rights reserved.

HomeBooksচলচ্চিত্র ও জাতীয় মুক্তি
চলচ্চিত্র ও জাতীয় মুক্তি
Editor’s Pick

চলচ্চিত্র ও জাতীয় মুক্তি

আলমগীর কবির · Edited by আবুল খায়ের মোহাম্মদ আতিকুজ্জামান, প্রিয়ম প্রীতিম পাল
No reviews yet. Be the first to review!
৳ 900
বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে মহামতি জহির রায়হানের পর সবচেয়ে বেশি উচ্চারিত নাম আলমগীর কবির (১৯৩৭-১৯৮৯)। আলমগীর কবিরের সাধনা শুধুমাত্র চলচ্চিত্র পরিচালনা কি সংসদ আন্দোলন সংগঠনে সীমাবদ্ধ ছিল না; সাংবাদিক, ইতিহাসকার ও চিত্রসমালোচক হিশেবেও তাঁর কীর্তি অপূর্ব। ১৯৬০ দশক থেকে শুরু করে ১৯৮৯ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি যে অবিচল কর্মযজ্ঞে দিনাতিপাত করেছেন তারই আমলনামা ‘আলমগীর কবির রচনা সংগ্রহ’। ‘চলচ্চিত্র ও জাতীয় মুক্তি’ এই গ্রন্থমালার প্রথম খণ্ড মাত্র। এই গ্রন্থে সংকলিত রচনাবলির অন্যতম প্রধান ব্রত পরাধীন দেশের জাতীয় মুক্তি এবং তার সমান্তরালে নিপীড়িত জাতির আত্মপরিচয়ের তথা সাংস্কৃতিক বিকাশের স্বপ্ন। আলমগীর কবির একদিকে যেমন জাতীয় মুক্তিসংগ্রামের ভেতর দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রকে দেখেছেন, তেমনি চলচ্চিত্রের মধ্য দিয়ে বাঙ্গালি জাতির একাংশের মুক্তিসংগ্রামও প্রত্যক্ষ করতে চেয়েছেন। বর্তমান খণ্ডে সংকলিত প্রবন্ধ-নিবন্ধ, বক্তৃতা-বিবৃতি আর সাক্ষাৎকার মিলিয়ে মোট ৪৫টি রচনার স্তবকে স্তবকে তারই স্বাক্ষর।
Available for immediate dispatch
LanguageBengali
BindingHardcover
PublishedFebruary 2018
ISBN978 984 04 2070 4
Pages403

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে মহামতি জহির রায়হানের পর সবচেয়ে বেশি উচ্চারিত নাম আলমগীর কবির (১৯৩৭-১৯৮৯)। আলমগীর কবিরের সাধনা শুধুমাত্র চলচ্চিত্র পরিচালনা কি সংসদ আন্দোলন সংগঠনে সীমাবদ্ধ ছিল না; সাংবাদিক, ইতিহাসকার ও চিত্রসমালোচক হিশেবেও তাঁর কীর্তি অপূর্ব। ১৯৬০ দশক থেকে শুরু করে ১৯৮৯ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি যে অবিচল কর্মযজ্ঞে দিনাতিপাত করেছেন তারই আমলনামা ‘আলমগীর কবির রচনা সংগ্রহ’। ‘চলচ্চিত্র ও জাতীয় মুক্তি’ এই গ্রন্থমালার প্রথম খণ্ড মাত্র। এই গ্রন্থে সংকলিত রচনাবলির অন্যতম প্রধান ব্রত পরাধীন দেশের জাতীয় মুক্তি এবং তার সমান্তরালে নিপীড়িত জাতির আত্মপরিচয়ের তথা সাংস্কৃতিক বিকাশের স্বপ্ন। আলমগীর কবির একদিকে যেমন জাতীয় মুক্তিসংগ্রামের ভেতর দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রকে দেখেছেন, তেমনি চলচ্চিত্রের মধ্য দিয়ে বাঙ্গালি জাতির একাংশের মুক্তিসংগ্রামও প্রত্যক্ষ করতে চেয়েছেন। বর্তমান খণ্ডে সংকলিত প্রবন্ধ-নিবন্ধ, বক্তৃতা-বিবৃতি আর সাক্ষাৎকার মিলিয়ে মোট ৪৫টি রচনার স্তবকে স্তবকে তারই স্বাক্ষর।

Customer Reviews

0.0(0 reviews)
Sign in to review

Enjoyed this book?

Share your thoughts and help other readers discover great books.

Related Books

চলচ্চিত্র ও জাতীয় মুক্তি
৳ 900